হোম > রাজনীতি > জামায়াত

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে। সরকার যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আর লংমার্চের প্রয়োজন হবে না।

তিনি বলেন, জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা পূরণ না করায় আমরা বাধ্য হয়ে লংমার্চ করছি। গণভোটের গণরায় উপেক্ষা ও সংস্কার পরিষদের শপথ না নেওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল।

শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়ার অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চ বাস্তবায়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে এই সভা অনুষ্ঠিত হয়।

এটিএম আজহার বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং তেল, গ্যাস ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হওয়ায় আমাদেরকে জাতির প্রয়োজনে ৮ দফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করতে হচ্ছে। দেশবাসীকে পূর্বের ন্যায় ৩১ অক্টোবর ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে তিনি আহ্বান জানান।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও আবদুর রব।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমাদের আকাঙ্ক্ষার চেয়ে ১০ গুণ বেশি মানুষ ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে অনুষ্ঠিত লংমার্চ এবং ঢাকা থেকে রংপুরের অভিমুখে অনুষ্ঠিত লংমার্চে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠিত প্রতিটি লংমার্চ মানববন্ধনে রূপ নিয়েছিল। জনগণের অধিকার আদায়ের কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূত অংশগ্রহণের মাধ্যমে লংমার্চ সফল করতে এগিয়ে আসছে। ১১ দলীয় ঐক্যের প্রতি জনগণের যেই বিশ্বাস ও আস্থা সেই বিশ্বাস ও আস্থা বজায় রেখে আমরা জনগণের দাবি আদায়ে আপসহীন ভূমিকা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি এবং দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ করাসহ সাত দফা দাবিতে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য। ঘোষিত কর্মসূচির তৃতীয় ধাপে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে যশোর- খুলনা-কুষ্টিয়ার অভিমুখে এই লংমার্চ হবে। এতে দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে অংশগ্রহণ করতে আহ্বান জানান জামায়াত নেতারা।

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম

ডিএনসিসি প্রশাসকের ভিত্তিহীন বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি ঋণে গভীর উদ্বেগ নেজামে ইসলাম পার্টির

মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না: অ্যাডভোকেট জুবায়ের

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

হিজাব-নিকাব নিয়ে ঢাবি শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ জামায়াত নেত্রীর

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন