হোম > রাজনীতি > জামায়াত

সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে: জামায়াত এমপি

সংসদ রিপোর্টার

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।

রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান এ কথা বলেন। এজন্য তিনি আলেমদের সমন্বয়ে একটি কমিটি করা এবং যাকাত মন্ত্রণালয় করারও দাবি জানান।

মুজিবুর রহমান বলেন, ‘আমার প্রস্তাব হল মাননীয় স্পিকার আমাদের বাংলাদেশে হানাফী আলেম আছে, আহলে হাদিসলে আলেম আছেন আরো অনেক মসলাকের লোক আছে আলেমদেরকে একটা কমিটি করেন। এই যাকাত দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’

ঋণ ও সুদের সমালোচনা করে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, ঋণের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত। যারা ঋণ করে তারা স্বাধীনভাবে চলতে পারে না। সুদের ফল দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত বলা হয়েছে আল্লাহ তালা সুদকে ধ্বংস করেন এবং যাকাত সাদকাকে বৃদ্ধি করেন। তিনি বলেন, যদি সুদ চালু থাকে জাতির উপরে আল্লাহর আজাব হালাল হয়ে যাবে। যেকোনো সময় আল্লাহ তালা মহামারির দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন।

প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, সেখানে সুদকে বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই যাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হল ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি, একটা ওই ধরনের দেশ, যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল। কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক যখন ঠিকমত চলছিল বড় বড় সুদি ব্যাংক বাংলাদেশে ছিল। তারা যখন দেখলো এই সুদির কারবার চলছে না তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতে চলতে পারে।

যাকাত মন্ত্রণালয় করার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘ইসলামের অর্থনীতি অনেক সমৃদ্ধ, যদি আমরা এই যাকাত এই মিনিস্ট্রি একটা চালু করতে পারি সম্ভবত ইয়েমেনের মিনিস্ট্রি অফ যাকাত এবং আওকাফ এই মিনিস্ট্রি চালু আছে। আমি দাবি করব বাংলাদেশেও একটা যাকাত মিনিস্ট্রি চালু করে বাংলাদেশের শরীয়ত ভিত্তিক যাকাত কালেকশন করা।’

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ টেনে মুজিবুর রহমান বলেন, জনগণের হাতে কাজ দিন। জনগণ কার্ড চায় না, কাজ চায়। এই জাতিকে দারিদ্রতা থেকে মুক্ত করতে চায়।

জামায়াত নেতাদের ‘জুডিশিয়াল কিলিংয়ে’ জড়িতদের আইনের আওতায় আনা হোক

বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান

তেজগাঁওয়ে দুই সড়ক উদ্বোধন করলেন এমপি মিলন

ইতালিতে একই পরিবারের তিন প্রবাসী হত্যাকাণ্ডে জামায়াতের শোক

প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়, গরিব মারার বাজেট

গণভোটের রায় বিএনপি কেন মানছে না, যা বললেন গোলাম পরওয়ার

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার নির্বাচনসহ ৭ প্রস্তাব

মাদকবিরোধী গণসচেতনতা গড়ে তুলতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা সেলিম উদ্দিনের