হোম > রাজনীতি > জামায়াত

বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদকে অবজ্ঞা করেছে

হামিদুর রহমান আযাদ

আমার দেশ অনলাইন

বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে তার পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশে হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে। তিনি বলেন, সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে তার পরিণতি ভোগ করতে হবে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সংবিধান সংশোধন নয়, বরং সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল এক হয়েছিল। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির হাতে রাখার জন্যই বিএনপি গণভোট চাইছে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপির রাজনীতি সুবিধাবাদের রাজনীতি। গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে নেমে বিএনপিকে মোকাবেলা করবে।

বক্তৃতা শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ১১ দলীয় জোটের নেতারা নেতৃত্ব দেন। হাজারো নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত চলে।

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকেও বদলে দেওয়া সম্ভব