হোম > রাজনীতি > জামায়াত

শহীদ হাদি হত্যার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে

রাজধানীতে জামায়াত আমির

আমার দেশ অনলাইন

বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু ফ্যাসিবাদের হাতে কেন? এই রাস্তায়ই বিপ্লবের প্রতীক শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেয়া হয়নাই। কাকে খুশি করার জন্য, কোন স্বার্থকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

জামায়াত আমির বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র দুই বছর আগে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ থেকে আমাদেরকে মুক্তি দেয়া হয়। সেই সময় আমাদের মত মজলুম থাকা দল এখন ক্ষমতায়। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন-তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যত গুম, খুন ও নির্যাতন হয়েছে, সবগুলোর বিচার তারা করবে। কিন্তু ক্ষমতায় বসার পর তাদের সুর পাল্টে গেছে। বিচারতে করছেই না বরং গত চার মাসে ৬শত মানুষ নির্মমভাবে খুন হয়েছে। আরো দুঃখজনক হলো-এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরই খুন করেছে।

জামায়াত আমির বলেন, বন্ধুরা এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না। সম্মুখ সারিতে থাকব, আড়ালে আবডালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত এই দেশকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই, এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। মহান আল্লাহর ওপর ভরসা করে আপনাদেরকে সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম।

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান

রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের

‘জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা করে ইনিয়ে-বিনিয়ে বলা হচ্ছে চাঁদা চাওয়া হয়নি’

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়