হোম > রাজনীতি > জামায়াত

ভারতে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতে দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়া এবং এর ফলে দেশটির মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক বৈধ ভোটারের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।

যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উল্লেখ করেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম।

বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, এরই ধারাবাহিকতায় তাদের অনেককে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

ভারতের প্রচলিত নির্বাচনি ও সাংবিধানিক আইনের প্রসঙ্গ টেনে নেতৃবৃন্দ বলেন, ভারতের গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২২ নম্বর ধারা এবং রেজিস্ট্রেশন অব ইলেক্টরস রুলস, ১৯৬০-এর ২১এ বিধি অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া দেশটির সংবিধানের ১৪ ও ১৫ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্ম, বর্ণ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভোটাধিকার খর্ব করা দেশটির সাংবিধানিক নীতির পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার এই প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), ৩৭০ অনুচ্ছেদ বাতিল, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) ও ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনের মতো পদক্ষেপগুলোর ধারাবাহিকতায় শনাক্ত কর, বাদ দাও এবং বিতাড়িত কর নীতিরই একটি বহিঃপ্রকাশ।

অবিলম্বে বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ছাত্রশিবির। একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সংগঠনটির নেতারা।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান