হোম > রাজনীতি > জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে

খেলাফত যুব মজলিসের ইফতারে মাওলানা জালালুদ্দীন

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি দেশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি বলিষ্ঠ অঙ্গীকার। দেশের ইসলামী ও সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংহতি ও ঐক্য আজ সময়ের অপরিহার্য দাবি।

রোবাবর রাজধানীর পল্টনে বার্ডস আই রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ভ্রাতৃপ্রতিম বিভিন্ন যুব সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. হারুন অর-রশিদ, বিপ্লবী ওয়ার্কস পার্টির আহ্বায়ক বাবর চৌধুরী, জাতীয় যুব পরিষদের সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন, বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদশা, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি সৈয়দ প্লাবন আহমাদ, ইসলামী যুব সমাজের মহাসচিব আব্দুল্লাহ আল মাসউদ খান এবং ইসলামী যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমাদ।

মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

চীনে নিহত শিক্ষার্থী তৌফিকের পরিবারকে বিরোধীদলীয় নেতার সমবেদনা

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বললেন জামায়াত আমির

আদ্-দ্বীনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

প্রস্তাবিত বাজেট জনআকাঙ্ক্ষার পরিপন্থি: মামুনুল হক

আমি কোনো দলের একক এমপি নই: ড. মাসুদ

বাজেটকে বিশাল ঘাটতি ও ঋণ নির্ভর বলছে জামায়াত

রক্তদান শুধু সেবা নয়, ইবাদতও: সেলিম উদ্দিন

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট দেওয়া হয়েছে: জামায়াত

রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল