হোম > রাজনীতি > জামায়াত

বাউফলে ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

স্টাফ রিপোর্টার

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খানের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ তাদের বরণ করে নেন।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাউফল উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, ‘আমি জামায়াতে ইসলামির সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থাকতে চাই। আমার অনুসারীরাও জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে এবং আরো যোগ দিবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন

আর কত লোক মরলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন

অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

‘গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

স্পিকারের রুলিংয়ের পরও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনাকাঙ্ক্ষিত

বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক