হোম > রাজনীতি > জামায়াত

জামায়াতের নারী নেত্রীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ঢাকা-৪ সংসদীয় আসনে গণসংযোগকালে জামায়াত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে যুবদল রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মুরাদপুর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ ও সমাবেশে মহানগর দক্ষিণ জামায়াতের নেতা আশরাফুল আলম ইমন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি জামায়াতের রুকন ও মহিলা নেত্রী।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক

স্পেয়ার পার্টসের নামে কনটেইনারে মিলল ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার