হোম > রাজনীতি > জামায়াত

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের বিক্ষোভ

আওয়ামী গুম-খুন ও গণহত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে জামায়াতের একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ঢাকা মহাগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ছবি: আমার দেশ

পরে সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের টনি টাওয়ারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। এছাড়া সকাল ১১ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি মিছিল বের হওয়ার কথা রয়েছে।

এদিকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে সকালে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন, জামায়াত নেতা আশরাফুল আলম, ডা.মাঈনুদ্দিন ও সাইফুল কাদের প্রমুখ। আরো কয়েকটি স্থানে মিছিল হওয়ার কথা রয়েছে।

আট সিটিতে জামায়াতের একক মেয়র প্রার্থী চূড়ান্ত

গণহত্যার বিচার দাবিতে যাত্রাবাড়ীতে এমপি কামালের নেতৃত্বে মিছিল

লোডশেডিংয়ের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে: সংসদে হানজালা

ভাঙ্গুড়ায় কৃষক হত্যার বিচার দাবি জামায়াতের

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, যা বললেন চিফ হুইপ

বজ্রপাতে ১১ জনের মৃত্যুতে জামায়াতের শোক

চলমান বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক

ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

জামায়াত নিয়ে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ