হোম > রাজনীতি > এনসিপি

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

আমার দেশ অনলাইন

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।’

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছানোর পর এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন।

কুমিল্লার মানুষের সাহসিকতার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কুমিল্লাবাসী কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি এবং চাঁদাবাজদের কাছেও মাথানত করবে না। সরকারের গদি নড়ে গেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মাঠ ছাড়তে নিষেধ করেন এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন।

১১ দলীয় জোটের আন্দোলন সম্পর্কে তিনি জানান, ‘আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলার আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।’

সরকারকে হুঁশিয়ার করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।’

বিএসএফের গুলিতে আহত কৃষক চমেক হাসপাতাল থেকে উধাও

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

নির্বাচনের আগে জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, এগিয়ে আইজেনকট-বেনেট

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস