হোম > রাজনীতি > এনসিপি

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

দেশের মন্ত্রী ও আমলারা সাধারণ জনগণের জন্য যে শিক্ষাব্যবস্থা তৈরি করেন, সেই সেবা তারা নিজেরাই গ্রহণ করেন না এবং নিজেদের সন্তানদেরও এই শিক্ষাব্যবস্থায় পড়াতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় দেশের শিক্ষাব্যবস্থার দ্বিমুখী চিত্র ও শিক্ষকদের জীবনমানের করুণ দশা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশের মন্ত্রীরা, আমাদের দেশের আমলারা শিক্ষা সেবা জনগণের জন্য তৈরি করেন, শিক্ষকদের জন্য তৈরি করেন—যেই শিক্ষা সেবাটা তারা নিজেরা নেন না। তারা নিজেরাই আতঙ্কে থাকেন, তারা নিজেরা এটা নিতে ভয়ের মধ্যে থাকেন। তার মানে শিক্ষা সেবাটা যদি ভালোই হতো, তাহলে আগে তারা তাদের নিজের সন্তানদেরকে এটা ব্যবহার করতে দিতেন।

শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষকরা নিজেরা তৃতীয় শ্রেণির জীবন নির্বাহ করে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রথম শ্রেণির জীবনের স্বপ্ন দেখান।

নীতিনির্ধারকদের সমালোচনা করে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আপনি মানুষকে একটা তাবিজ দেন, একটা ওষুধ দেন, কিন্তু এই ওষুধটা আপনি নিজেই ব্যবহার করেন না—এটার ওপর আপনার নিজেরই ঈমান নেই।

রক্তের নেশা মেটেনি পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের, চরিত্রেও কোনো পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা, খেলাফত ছাত্র মজলিসের নিন্দা

গ্রামীণ ব্যাংকে হামলা, আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ

‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’—ভারতীয় বিধায়কের মন্তব্যে কড়া প্রতিবাদ এনসিপির

আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ

সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম