হোম > রাজনীতি > এনসিপি

গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের দাবি জাতীয় ছাত্রশক্তির

স্টাফ রিপোর্টার

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে গণভোটের রায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

এক যৌথ বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী এ দাবি জানান। তারা বলেন, এই বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত গণরায়ের সঙ্গে সরাসরি প্রতারণা। এর গঠন, কার্যক্রম কিংবা সুপারিশ—কোনোটাই তাদের সংগঠন স্বীকার করে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে দেশের মানুষ স্পষ্ট রায় দিয়েছে। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী ৪ কোটি ৭২ লাখেরও বেশি মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর পক্ষে মত দিয়েছেন। সেই আদেশ অনুযায়ী সংবিধান বদলানোর একমাত্র পথ সংবিধান সংস্কার পরিষদ। জনগণ ভোটের মাধ্যমে সংবিধান বদলানোর পথ ঠিক করে দিয়েছে, তাই এ নিয়ে নতুন করে দর-কষাকষির কোনো সুযোগ নেই।

ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, সরকার জনগণের রায়কে পাশ কাটিয়ে সংসদে একটি ‘‘সংশোধন কমিটি’’ গঠন করেছে। জনগণ ভোট দিয়েছে সংস্কারের জন্য, অথচ সরকারের পক্ষ থেকে দলীয় সুবিধামতো কাটছাঁট চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থি।

ছাত্রশক্তির শীর্ষ দুই নেতা বলেন, এই কাঠামোর ভিত্তিটাই গণরায়বিরোধী। তাই এই কমিটিতে কারা আছেন বা কী প্রস্তাব এলো, তা বিবেচ্য নয়। ভুল ঘরে বসে সঠিক সংবিধান রচনা সম্ভব নয়।

জাতীয় ছাত্রশক্তির পক্ষে ৩টি প্রধান দাবি পেশ করা হয়

১. তথাকথিত সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং এর সুপারিশের ভিত্তিতে কোনো সংশোধনী বিল আনা যাবে না।

২. গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান করতে হবে।

৩. সংস্কার পরিষদের মাধ্যমেই জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে।

নেতারা স্পষ্ট জানিয়ে দেন, জাতীয় ছাত্রশক্তি এই বিশেষ কমিটির কোনো ধরনের মতবিনিময়, শুনানি বা পরামর্শমূলক বৈঠকে অংশ নেবে না।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম

জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী

পার্শ্ববর্তী দেশগুলোয় বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে: নাহিদ ইসলাম

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের দায়িত্বে ফাহিম-নাজমুল

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

আসাদুজ্জামান নূর ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি: এনসিপি

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী