হোম > রাজনীতি > এনসিপি

রক্ত নয় এবার সিল দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে: আসিফ

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রক্ত নয় এবার সিল দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এই নিপীড়ক ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথ নয় বরং সিল দিতে হবে।

সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী জোবায়রুল আরিফের পক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। ৫ আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। আমরা মার্কা নয় বরং কোনো জোট এদেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দিব। এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম আট আসনে মনোনীত হয়েছে জোবায়রুল আরিফ। বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বোয়ালখালী আসনে একটা মার্কায় ভোট পড়বে শাপলা কলি। আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। এগারো দলীয় জোটকে বিজয়ী এবং হ্যাঁ ভোটকে বিজয়ী সংস্কারের পক্ষে রায় দেবেন। ফ্যাসিবাদী পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন। বান্দরবন তিনশত নাম্বার আসনে শাপলা কলি আসনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সকল কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে এদেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঝাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। দশ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ শাপলা কলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।

চট্টগ্রাম আট আসনের এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে। একটা বিভিন্ন কার্ডের কথা আপনাদের বলছে।  কিন্তু গত ষোল মাসে চাঁদাবাজি, দখলবাজি খুন ছিনতাই করে তারা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা আপনাদের কার্ড দেওয়ার কথা বলে নিজেরাই খেয়ে ফেলবে। সংস্কার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখতে চাইলে এগারো দলীয় ঐক্য জোট ও  হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম