জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জুলাই পদযাত্রার অংশ নিতে আগামীকাল সোমবার গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।
এইদিন বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের সময়ে এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক ((উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণান্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাছের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুসহ এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ।
এএস