জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন সাইফ ইবনে সারওয়ার এবং সদস্যসচিব হয়েছেন নাজমুল বাশার। আগামী ১ বছরের জন্য বৃহস্পতিবার এ কমিটি অনুমোদন করা হয়।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক ও সদস্য সচিব জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করতে কাজ করবেন তারা। এ সংগঠন স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তাজুল ইসলাম শামীম (সুইজারল্যান্ড), সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য), সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন তামান্না ইয়াসমিন (জার্মানি)।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ রাসেল (ইতালি), ডা. মো. আবদুল মোহাইমিন (যুক্তরাষ্ট্র), নিশু রহমান (অস্ট্রেলিয়া), ফয়সাল আহমেদ নুর (সৌদি আরব), রোকেয়া পারভীন (কানাডা), মেহেদী হাসান (কুয়েত) ও মোহাম্মদ শরীফুল ইসলাম (পোল্যান্ড); যুগ্ম সদস্য সচিব হয়েছেন ড. ফায়ের মাহমুদ (জার্মানি), রেজওয়ান হিমেল (ফ্রান্স), এম. এইচ. সিদ্দিক (যুক্তরাষ্ট্র), ইয়াছির আল আমিন (অস্ট্রেলিয়া), এস এম কবির ফরহাদ (কাতার), মাহাবুব আলম মনির (সৌদি আরব), সোহেল রানা সরকার (পোল্যান্ড), মুমিনুল ইসলাম (ফিনল্যান্ড) ও মারুফ আহমেদ (কানাডা); মুখ্য সংগঠক হয়েছেন যুবাইর আহমেদ সরদার ও আলমগীর চৌধুরী আকাশ; যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন আবু সাইদ (পর্তুগাল), সানজিদা নওশীন প্রমি (যুক্তরাষ্ট্র), আলভী আফজাল হোসেন (ফ্রান্স), এএমএম নূর-উস্-সাইয়্যেম খান (যুক্তরাজ্য), ড. সাফেঈন মৃদুল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ রাশেদ (আরব আমিরাত), সাজ্জাদ হোসেন (জাপান), আহাদ শিকদার (ফিনল্যান্ড), মোহাম্মদ আল আমীন (মালয়েশিয়া), শেখ তারিকুল ইসলাম (ইতালি), কাজী শাহাদাৎ হোসেন (ওমান) ও আরমান খান (কাতার); সংগঠক হয়েছেন হাসিবুল কবির (যুক্তরাষ্ট্র), দিলশাদ মোস্তারীন (ইতালি), কামরুল ইসলাম (ডেনমার্ক), কাজী জহিরুল ইসলাম (তুরস্ক), চম্পা আক্তার (রাশিয়া), নাহিদুল আলম (স্পেন), মোঃ জুবায়েদ (নেদারল্যান্ডস), শফিকুর রহমান শরীফ (তানজানিয়া), আসিফ মিহা (দক্ষিণ আফ্রিকা), শহীদুল ইসলাম (ব্রুনাই), সানদিয়া আক্তার হিনা (আরব আমিরাত), দিদার আমির হোসেন (বাহরাইন), সিদ্দিকুর রহমান রাসেল (সৌদি আরব), মো: ইমতিয়াজ (সুইডেন), মিনহাজ রহমান (নরওয়ে), সামিউল ইসলাম (মাল্টা), রাজু মিয়া (রোমানিয়া), সোহেল হোসেন (সাইপ্রাস), জমশের আলী (এস্তোনিয়া) ও কামাল হোসেন (কুয়েত)।