হোম > রাজনীতি > এনসিপি

ইসি একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে: নাহিদ ইসলাম

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ আচরণ করছে না। এটা বিভিন্ন সময়ে বলে এসেছি—তারা একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতা ও শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এই এলাকা থেকেই আমরা নির্বাচনি যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্যবিরোধী যাত্রা। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই, ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।

তিনি আরো বলেন, সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা বিভিন্ন সময়ে বলে এসেছি—তারা একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে।

অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনে অন্যতম বড় এজেন্ডা বিচার। ’২৪-এর আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং শহীদ ওসমান হাদির বিচার করা।

এদিকে চার নেতার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করল এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি