হোম > রাজনীতি > এনসিপি

মেয়র পদে লড়তে কুমিল্লা সিটির ভোটার তারিকুল

স্টাফ রিপোর্টার

তারিকুল ইসলাম। ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভোটার ছিলেন। সম্প্রতি ভোটার এলাকা স্থানান্তরের মাধ্যমে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এনসিপি ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।

ভোটার এলাকা পরিবর্তনের পর এখন কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ

আসামে ১১০০ ঘরবাড়ি উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংসের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা

ক্ষমতাহীন নাগরিকই ক্ষমতাসীন দলের চাঁদাবাজির শিকার: হাসনাত আবদুল্লাহ

জুলাই শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

‘স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি ইশরাক হোসেন’

‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে’

ইসহাক সরকার ও তারেক আদেল হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক

বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার