হোম > রাজনীতি > এনসিপি

এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ সারজিসের

আমার দেশ অনলাইন

পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০ এর বেশি জায়গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

ফেসবুকে সারজিস আলম লেখেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।

বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে।

আমরা রাজনীতি করতে এসেছি। পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি।

ক্ষমতা চিরস্থায়ী কোন বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি।

অতীত থেকে শিক্ষা নেন।

মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের জায়গা নেই

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

বিএনপির মধ্যে স্বৈরাচারী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে, ব্রিটেনের সিপিআইটিকে এনসিপি

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

শেরে বাংলার সমাধিতে জাতীয় কৃষক শক্তির শ্রদ্ধা নিবেদন