হোম > রাজনীতি > এনসিপি

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন

শহীদ ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা নেতাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।

শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিতে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহীদ ওসমান হাদীর বিচারের আগে আমরা ঘরে ফিরব না। আমরা কাকে ভয় পাই?’ তিনি বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের কাউকে ভয় পাওয়ার সময় নেই।

তিনি বলেন, বিভিন্ন পক্ষ থেকে তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, গত লংমার্চে তারেক রহমান বলেছিলেন, দেশে আইন করা আছে এবং একে একে সবাইকে জেলে ভরা হবে।

এর জবাবে নিজেদের অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তখন তারা স্লোগান দিয়েছিলেন—জেলে ভরে, জুলুম করে তাদের ভাঙা যাবে না এবং অত্যাচারীর শিকল দিয়েও তাদের দমিয়ে রাখা যাবে না।

পলাশবাড়ীর পথসভায় তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা কোনো ভয়ভীতি বা চাপের কাছে মাথা নত করবে না। বিচার ও অধিকার আদায়ের দাবিতে তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হয়। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পরে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী চৌমাথায় পথসভা শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে রওনা হয়।

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির