হোম > রাজনীতি > এনসিপি

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

হাসনাত আবদুল্লাহ।

অবৈধ ইটভাটা, মাটি কাটা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার দেবীদ্বারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এলাকার সব ধরনের অবৈধ কর্মকাণ্ড গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।

সমাবেশে অবৈধ ইটভাটা মালিকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা নতুন করে ব্রিক ফিল্ড (ইটভাটা) চালু করছেন, ছোট ছোট চুঙা লাগাচ্ছেন, আপনারা একটু খরচটা করে নেন আগে। খরচটা করলে না ভাঙতাম! কিছু না থাকলে ভাঙব কীভাবে? দেখছি ইট বানাচ্ছেন, চুঙা বানাচ্ছেন—সবগুলোকে একদম সমান করে ফেলা হবে, ভেঙে ফেলা হবে। এখানে কোনো অবৈধ জিনিসকে সহ্য করা হবে না।

এলাকায় রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল থাকবে ভোটের মাঠে। কিন্তু আমাদের দেবীদ্বারে দল মূলত দুটি—একটি হলো অপরাধী ও দুর্নীতিবাজদের দল, আর অন্যটি সাধারণ জনগণের দল।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে অপরাধ, দুর্নীতি, মাটি খেকো ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম

আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করতে গিয়ে ব্যর্থ হয়েছে: হাসনাত

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম