হোম > রাজনীতি > এনসিপি

সিলেটে এনসিপির গাড়ি বহরে আবারো হামলা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ আহত ২

সিলেট ব্যুরো

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আবারো হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় দলের মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বহরের গাড়িতে থাকা এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তির সিলেট মহানগরের আহ্বায়ক জুবায়ের আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, জৈন্তাপুরে পথসভা শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হরিপুর বাজার পার হয়ে চিকনাগুল পৌছার আগে ৪০ থেকে ৫০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এনসিপির বহরের চলন্ত গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে নাসির পাটোয়ারী ও রেদোয়ান আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত হলে নাসিরউদ্দীন পাটোয়ারীর ফেইসবুক পোস্টেও হামলার দাবি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

এব্যাপারে যোগাযোগ করা হলে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, ঘটনার কোনো সত্যতা নাই। এটা যারা বলছে তারা সত্য বলেনি।

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের