হোম > রাজনীতি > এনসিপি

বিএনপি নেতার নেতৃত্বে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ আসনের এমপি প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব

রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদীব।

আরিফুল ইসলাম আদীব ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসীদের হামলা। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে, তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ‘

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।

দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের লোকজন রোববারও এই এলাকায় এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করে। পরে রাতে বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে আর এমনটা হবে না বলে জানানো হয়।

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

তরুণদের পর এবার ভারতে আন্দোলনে স্কুল শিক্ষার্থীরা

তেতুলিয়া-গাগলাজুর সড়কে সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১