হোম > রাজনীতি > এনসিপি

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

আমার দেশ অনলাইন

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টেকানোর দায়িত্ব পুলিশের নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পুলিশ ভাইদের প্রতি স্পষ্ট আহ্বান, আইন ও বিধিবহির্ভূত কোনো পদক্ষেপ নিতে আপনারা বাধ্য নন। কোনো উচ্চাভিলাষী, দুর্নীতিগ্রস্ত কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তার বেআইনি আদেশ পালন করে তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হবেন না। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অংশ নিতে আপনারা শপথ নেননি।

আপনাদের শপথ রাষ্ট্রের সংবিধান, আইন এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য। কোনো ব্যক্তির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা কিংবা কোনো সিনিয়রের অবৈধ সাম্রাজ্য টিকানো ও রাজনৈতিক অভিলাষ পূরণ করা আপনাদের দায়িত্ব নয়।

তৃণমূলের ও মাঠপর্যায়ে দায়িত্বরত সম্মানিত পুলিশ সদস্যদের প্রতি অপরিসীম শ্রদ্ধা। যাঁরা নিজেদের শ্রম, মেধা ও পেশাদারত্ব দিয়ে পুলিশকে জনগণের কাছে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, জননিরাপত্তা নিশ্চিত করছেন এবং ধ্বংসস্তূপ থেকে পুলিশ বাহিনীকে আবার দাঁড় করাতে পরিশ্রম করছেন, তাঁদের সেই শ্রম ও ত্যাগ যেন কিছু উচ্চাভিলাষী নব্য বেনজীরের কারণে বৃথা না যায়। কয়েকজন কর্মকর্তার ক্ষমতালিপ্সা ও ব্যক্তিগত স্বার্থের কারণে পুরো পুলিশ বাহিনী যেন আবারও কলঙ্কিত না হয়।’

বিএনপির মধ্যে স্বৈরাচারী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে, ব্রিটেনের সিপিআইটিকে এনসিপি

সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

শেরে বাংলার সমাধিতে জাতীয় কৃষক শক্তির শ্রদ্ধা নিবেদন

‘ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করছেন আইজিপি’

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ