হোম > রাজনীতি > এনসিপি

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

আমার দেশ অনলাইন

গণভোটের মাধ্যমে জনগণের রায় অমান্য করলে কোনোভাবেই সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য।

শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “আমরা সংস্কার পরিষদের কথা বলেছি, এটা নতুন কিছু নয়। ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে সংশোধনের পরিবর্তে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল এক হয়েছিলাম।”

তিনি অভিযোগ করেন, “ভোটের পর তারা টু-থার্ড মেজরিটি পাওয়ার জন্য জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা সংবিধানের কথা বলে, আমরাও মানি দেশ পরিচালনায় সংবিধান প্রয়োজন। কিন্তু সেটি ৭২-এর মুজিববাদী সংবিধান নয়, বরং হতে হবে জনগণের সংবিধান।”

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সংস্কার বা গণভোট চান না, কারণ আপনারা বাংলাদেশকে এক ব্যক্তির নিয়ন্ত্রণে রাখতে চান। গণভোট মেনে নিলে আপনাদের একক কর্তৃত্ব থাকবে না। তাই আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তনও চান না। কিন্তু জনগণের মতামত অমান্য করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়।”

সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

শেরে বাংলার সমাধিতে জাতীয় কৃষক শক্তির শ্রদ্ধা নিবেদন

‘ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করছেন আইজিপি’

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে