হোম > রাজনীতি > এনসিপি

মাদকসম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে— এমন আশাবাদ ব্যক্ত করে ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনি প্রচারে ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অর্থ ও পেশি শক্তির নির্বাচন না চাইলেও এখন মাদক ও সন্ত্রাস সবই ঢুকে গেছে। যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।

তিনি বলেন, আশাকরি বাংলাদেশে সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। হকার্স সমিতির সঙ্গে জড়িত হকার্সদের পাশে থাকবো।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আশাবাদী ১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে নাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমাদের কেউ নির্বাচন বানচাল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।

ঢাবি ক্যাম্পাসে মাদকসহ সেগুনবাগিচা বিএনপি কর্মীর ব্যাপারে নাসীর বলেন, যে জায়গায় সমস্যা সে জায়গায় বিএনপির লোক।

‘ব্যাংক সংস্কার আটকে দিচ্ছে সরকার, অলিগার্ক পরিবারের প্রভাব ফেরানোর চেষ্টা চলছে’

বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

পুনর্গঠিত হচ্ছে এনসিপি, আসছে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’