হোম > রাজনীতি > এনসিপি

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির কর্মসূচি ঘোষণা

আমার দেশ অনলাইন

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে চলতি মাসসহ আগামী ডিসেম্বরব্যাপী সারা দেশে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, উল্লিখিত দাবিগুলো আদায়ে চলতি নভেম্বর মাস থেকে শুরু হয়ে পুরো ডিসেম্বর মাসজুড়ে দেশের সকল জেলা ও মহানগরে এনসিপির উদ্যোগে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি দলটির নিয়মিত সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন দিবসকেন্দ্রিক কর্মসূচিগুলোও যথারীতি পালিত হবে।

পতিত ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, প্রয়োজনে বাংলাদেশের সকল জনতাকে সাথে নিয়ে রাজপথ দখলে রেখে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ ও তাদের দোসররা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাস চালাচ্ছে—তারা যেন বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য জনগণকে সাথে নিয়ে এনসিপির প্রতিটি নেতাকর্মী রাজপথে সক্রিয় অবস্থান নেবে।

সমাজ সংস্কার ও অধিকার প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ তিতুমীর

আ.লীগকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যা দিয়ে দমনের আহ্বান এনসিপির

শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের উদ্দেশ্য কেলেঙ্কারি করা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আতঙ্ক ছড়ানো: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ