হোম > রাজনীতি > এনসিপি

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল

স্টাফ রিপোর্টার

শিশু রামিসাসহ সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর বাংলামোটর কার্যালয়ের সামনে প্রাথমিক সমাবেশ শেষে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত যায়। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন, “তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া।”

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী—নিপীড়ন ও হত্যার শিকার হয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় যাচ্ছেন, অথচ তাঁর দলের রংপুরের পীরগঞ্জের এক বিএনপি নেতা দলের কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্প বয়সী মেয়ে খোঁজেন। প্রধানমন্ত্রীকে বলব, এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করে জড়িতদের আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়নবিরোধী সেল’ গঠন করতে হবে।”

ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, “আমাদের দেশে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাঁদের সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে।”

ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং যুবশক্তি পশ্চিম অঞ্চলের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় সদস্য তাহমিনা শারমিন জুথি, ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক নুর আমিন খান, যুগ্ম সদস্যসচিব ওয়াহিদুজ্জামান সুমন এবং পল্লবী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমা প্রমুখ।

এসআর

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের চরিত্র উন্মোচিত করেছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর