হোম > ইসলাম ও জীবন

হজের ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে বুধবার

স্টাফ রিপোর্টার

চলতি বছর হজের ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে বুধবার। ইতোমধ্যে ৭৩ হাজার হাজি দেশে ফিরেছেন। এ বছর সৌদি আরবে হজে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ বুলেটিনে জানানো হয়েছে।

সেখানে জানানো হয়, রোববার রাত ২টা পর্যন্ত মোট ২০৪টি ফ্লাইট হাজিদের নিয়ে দেশে এসেছে। এসব ফ্লাইটে সরকারি মাধ্যমের ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি মাধ্যমের ৬৮ হাজার ৬১৭ জন হাজি দেশে ফিরেছেন।

এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৩৩ হাজার ৪৮৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ১২৮ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৭টি ফ্লাইটে ১০ হাজার ২৬০ জন দেশে এসেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ৪ হাজার ২০০ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৭৬ জন এবং বুধবার এ বছরের শেষ হজ ফ্লাইট হিসেবে বিমানের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরার কথা রয়েছে।

এ বছর হজ সম্পন্ন হয় গত ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই শেষ হচ্ছে।

সৌদি আরবে এ বছর এখন পর্যন্ত যে ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ এবং মদিনায় ১৭ এবং জেদ্দায় একজন মারা গেছেন। আর, মিনা, আরাফা, মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর তথ্য নেই।

ধর্ম মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৬৭টি হাজার ১৩৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া, ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে সাত জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির আওতায় সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজের কার্যক্রমে অংশ নেন।

গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হয়। শেষ হয় ২১ মে।

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না

শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ

মুসলিম বিশ্বে মার্কিন বিনোদনশিল্পের প্রভাব বাড়ছে

নতুন কুঁড়ি হিফযুল কোরআন প্রতিযোগিতায় থাকছে ১৩ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার

সন্তানের নৈতিকতা গঠনে পরিবারের ভূমিকা

আঙুলের ডগায় আল্লাহর কুদরত

অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা

মানবিক মূল্যবোধ সুন্দর চরিত্র গঠনের ভিত্তি

অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে কি, ইসলাম কী বলে

অবচেতন মনের শক্তি