হোম > ইসলাম ও জীবন

‘ইস্টার সানডে’ আজ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা পুনরুত্থান আজ। এ দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তাই খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের।

খ্রিস্টান ধর্মমতে, দিবসটিতে ঈশ্বরপুত্র যিশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা রক্ষায় যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিন রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন বা পুনরুত্থান করেন। যিশুখ্রিস্টের পুনরুত্থানের এই রবিবারকে ইস্টার সানডে বলা হয়।

ইস্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না। বলা হয়, ২১ মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যায়, তার পরের রবিবার পালন করা হয় ইস্টার সানডে। মূলত গ্রেগরিয়ান ও জুলিয়ান ক্যালেন্ডারসহ বেশ কয়েকটি দিনপঞ্জিকার হিসাব মিলিয়ে বের করা হয় ইস্টারের তারিখ, যা ৪ এপ্রিল থেকে ৮ মের মধ্যে যেকোনো সময় হতে পারে।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে ইস্টার সানডে। এ উপলক্ষে বাহ্যিক ও আধ্যাত্মিক দুভাবেই চলছে নানা আয়োজন।

মহররমের ফজিলত ও আমল

কাবার হাতেমে নামাজ আদায়ে নতুন সময়সূচি ঘোষণা

আশুরা নিয়ে প্রচলিত ১১ ভুল ধারণা

যেসব খেলাধুলায় উৎসাহ দেয় ইসলাম

অপচয়মুক্ত বাজেট ইসলামের শিক্ষা

মহররম মাসের তাৎপর্য

পর্দার বিধান পালনে সামাজিক প্রতিবন্ধকতা

মুহাররম মাসের আমলগুলো জেনে নেই

পবিত্র আশুরার তারিখ ঘোষণা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭৪২২ জন