হোম > ইসলাম ও জীবন

শিক্ষক-শিক্ষার্থীদের আগমনে মুখর ইসলামি বইমেলা

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় ভিন্ন আবহের সৃষ্টি হয়েছে। মদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও ইসলামি লেখকদের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত মেলার প্রাঙ্গণে ঘুরে মাদরাসা শিক্ষার্থীদের ও শিক্ষকদের ভিড় দেখা গেছে। বিদেশি প্রকাশনাগুলোর স্টলের সামনে তারা বেশি ভিড় করছেন।

একইসঙ্গে মেলায় উপস্থিত রয়েছেন খ্যাতিমান কবি, সাহিত্যিক, লেখক ও প্রকাশকরাও৷ তাদের আগমনে পাঠক, প্রকাশক ও দর্শনার্থীদের মধ্যে দেখা দেয় এক অন্যরকম উচ্ছ্বাস।

মেলা কমিটির সদস্য রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, পাঠক ও লেখকদের উপস্থিতিতে বই মেলা ধীরে ধীরে প্রকৃত প্রাণ ফিরে পাচ্ছে। এছাড়া লেখক ও আলেমদের নিয়মিত উপস্থিতি শুধু মেলার মর্যাদা বাড়ায় না, বরং পাঠক-দর্শনার্থীদের অনুপ্রাণিত করতেও বড় ভূমিকা রাখে। সামনে আরও জমে উঠবে সেই প্রত্যাশা।

দিন গড়ানোর সাথে সাথে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। বইপ্রেমীদের উপস্থিতি, প্রাণবন্ত পরিবেশ এবং আলেম-লেখকদের আগমনে আজকের বইমেলা রূপ বিয়েছে উৎসবে।

সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান

আবেগের পরিণতি অশুভ না হোক

পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয়

একনজরে ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে মুসলিম মনীষীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)

ইসলামে কথার সংযম