হোম > ইসলাম ও জীবন

আকাশপথে নামাজের সুবিধা দেবে এমিরেটস

আতিকুর রহমান নগরী

আকাশপথে ভ্রমণের সময় নামাজ আদায় করতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েন। তাই ভোগান্তি নিরসনে নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় এটি কিছুটা মোটা ও আরামদায়ক। এটি বহনেও সহজ।

এমিরেটস জানিয়েছে, তাদের বহরের সব ফ্লাইটেই এই পকেট নামাজের মাদুর পাওয়া যাবে। যাত্রীরা চাইলে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুদের কাছে সরাসরি অনুরোধ করলে মাদুরটি সরবরাহ করা হবে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নতুন মাদুরটি দীর্ঘ যাত্রার ফ্লাইটে বিশেষভাবে উপকারী হবে। দীর্ঘপথের ভ্রমণে অনেক সময় নামাজের সময় পড়ে যাওয়ায় যাত্রীদের জন্য আরামদায়ক ও ব্যবহারযোগ্য এই মাদুর কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

এমিরেটসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি—সব শ্রেণির যাত্রীই এই সুবিধা পাবেন। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না

শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ

মুসলিম বিশ্বে মার্কিন বিনোদনশিল্পের প্রভাব বাড়ছে

নতুন কুঁড়ি হিফযুল কোরআন প্রতিযোগিতায় থাকছে ১৩ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার

সন্তানের নৈতিকতা গঠনে পরিবারের ভূমিকা

আঙুলের ডগায় আল্লাহর কুদরত

অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা

মানবিক মূল্যবোধ সুন্দর চরিত্র গঠনের ভিত্তি

অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে কি, ইসলাম কী বলে

অবচেতন মনের শক্তি