হোম > ইসলাম ও জীবন

মক্কার সরকারি মুফতি হলেন শায়খ বানদার বালিলাহ

ধর্ম ডেস্ক

মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বানদার বালিলাহ। নির্ভরযোগ্য উৎস থেকে ফতোয়া প্রদানের লক্ষ্যে পুরো সৌদি আরবকে আটটি অঞ্চলে ভাগ করে আটজন জ্যেষ্ঠ আলেমকে নির্দিষ্ট অঞ্চলসমূহের মুফতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে মক্কা অঞ্চলের মুফতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

গত মঙ্গলবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বানদার বালিলাহর এই নতুন দায়িত্ব লাভের কথা ঘোষণা করা হয়।

নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়ে শায়খ আল-ফাওজান বলেন, তার অভিজ্ঞতা ও জ্ঞান ধর্মীয় গবেষণা যেমন সমৃদ্ধ করবে, তেমনি দুই পবিত্র মসজিদের আগত মুসল্লি ও হাজি-ওমরাহ পালনকারীদের জন্যও তা উপকারী হবে।

শায়খ বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে মক্কার আরও কিছু মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না

শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ

মুসলিম বিশ্বে মার্কিন বিনোদনশিল্পের প্রভাব বাড়ছে

নতুন কুঁড়ি হিফযুল কোরআন প্রতিযোগিতায় থাকছে ১৩ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার

সন্তানের নৈতিকতা গঠনে পরিবারের ভূমিকা

আঙুলের ডগায় আল্লাহর কুদরত

অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা

মানবিক মূল্যবোধ সুন্দর চরিত্র গঠনের ভিত্তি

অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে কি, ইসলাম কী বলে

অবচেতন মনের শক্তি