হোম > ইসলাম ও জীবন

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ বাংলাদেশি

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৭৬ হাজার ৭৬৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এ বছর হাজিদের পরিবহনে ৩টি বিমান সংস্থা যুক্ত ছিল— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩৪ হাজার ৮ জন হাজি, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৬ হাজার ৬৮৩ জন হাজি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১০ হাজার ৩৮৮ জন হাজি, অন্যান্য এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৬৮৯ জন হাজি।

এ বছর হজ পালনে গিয়ে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি