হোম > ধর্ম ও ইসলাম

নৈতিক অবক্ষয় প্রতিরোধে ইমামদের সুদৃঢ় ভূমিকা প্রয়োজন

ইমাম খতিব পরিষদের সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার

ইসলামী সমাজ ব্যবস্থায় ইমাম ও খতিবগণ শুধু নামাজের নেতৃত্বদানকারী নন, বরং তাঁরা সমাজের নৈতিক দিশারি, আত্মিক পথপ্রদর্শক এবং সংস্কার আন্দোলনের অগ্রণী নেতা। বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, পারিবারিক টানাপোড়েন, ধর্মীয় বিভ্রান্তি এবং সামাজিক অনৈক্য প্রতিরোধে তাঁদের সুদৃঢ় ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বক্তারা।

সোমবার বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পল্টন সেগুনবাগিচা ইমাম খতিব পরিষদের কাউন্সিল ও নসিহা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের রশীদ।

বক্তারা বলেন, ইমাম ও খতিবগণ প্রতিদিন মসজিদের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। তাই দাওয়াত, শিক্ষা ও সমাজগঠনে তাঁদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন, যা ইমাম-খতিবদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ প্রদান, নীতিগত দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

তাঁরা আরও বলেন, ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সম্মিলিত অবস্থান, জাতীয় ও স্থানীয় পর্যায়ে ইমামদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা এবং ধর্মীয় সম্প্রীতি ও সঠিক আকিদার প্রচারে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি। দেশের প্রতিটি মসজিদের ইমাম-খতিবদের ঐক্যবদ্ধ ও নীতি-ভিত্তিক সংগঠন প্রতিষ্ঠা জরুরি।

এ সময় ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন পুরানা পল্টন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা ড. আবদুর রশিদ। এতে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, কার্যকরী সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের রশীদ নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী আন-নদভী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা রুহুল আমিন সাদী, ড. মুফতি জাকারিয়া নুর, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি তাওহিদুল ইসলাম প্রমুখ।

ঐতিহাসিক বদর দিবস আজ, ইসলামের প্রথম বিজয়

ডিভাইসমুক্ত হোক এবারের ইতিকাফ

১৭তম তারাবি: বাতিল সব কিছু মাকড়সার জালতুল্য

ভুলে ধনীকে জাকাত দিলে আদায় হবে কি?

ইসলামের প্রধান আর্থিক ফরজ জাকাত

পবিত্র মাসে ডিজিটাল ব্যস্ততা কমাই

রমজানের মহিমান্বিত শেষ দশক

অপরাধমুক্ত সমাজ গঠনে মাহে রমজান

১৬তম তারাবি: রহমানের বান্দা যারা

রমজানের অবহেলিত আমল নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ