হোম > ধর্ম ও ইসলাম

শায়খ আহমাদুল্লাহর নতুন বই

গ্রন্থ আলোচনা

আবু আফিফা

২০২৬ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে সময়ের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪। পাইকারি ক্রয়ের জন্য নাফিউন ডটকম এবং খুচরা কেনার জন্য রকমারি, ওয়াফিলাইফসহ অনলাইন অফলাইনে যেকোনো বুক শপের মাধ্যমে কেনা যাবে।

বইটির পটভূমি সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল একজন মুসলিমের ‘ঈমান থেকে জানাজা’ পর্যন্ত যাপিত জীবনের সব প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান এক মলাটে নিয়ে আসা। তবে বিষয়টির ব্যাপকতা বিবেচনা করে তিনি কাজটিকে কয়েকটি খণ্ডে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ঈমান’ নিয়ে এই স্বতন্ত্র বইটি প্রকাশিত হলো। আগামীতে ইবাদত, লেনদেন, আখলাক ও আধ্যাত্মিকতা নিয়ে ধারাবাহিকভাবে বই রচনার পরিকল্পনা রয়েছে তার।

বইটিতে ১১টি অধ্যায় রয়েছে। ঈমানের পরিচিতি, আরকানুল ঈমান, আখিরাত, তাওহিদ, ঈমানভঙ্গের কারণ, নিরানব্বই নামের ব্যাখ্যা, আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয়, ঈমানের শাখা-প্রশাখা, শির্কের ভয়াবহতা এবং আধুনিক যুগের নিত্যনতুন কুফর ও নিফাকের লক্ষণ এবং পরকালীন জীবনের একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে।

বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, ঈমান আমাদের অস্তিত্বের শেকড়। দিকচিহ্নহীন প্রান্তরে বাতিঘর দেখে নাবিক যেভাবে গন্তব্য খুঁজে পায়, তেমনি ঈমানের আলো আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। অস্থির ও সংশয়পূর্ণ এ সময় যারা জীবনের প্রকৃত অর্থ খুঁজছেন, তাদের জন্য এই বইটি একটি নতুন যাত্রার সূচনা করবে।

শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, বইটি বইমেলায় ব্যাপক আগ্রহের তালিকায় ছিল। শায়খ আহমাদুল্লাহর আগের বইগুলোর ব্যাপক জনপ্রিয়তার ধারাবাহিকতায় ‘ঈমানের অপরিহার্য পাঠ’ বইটি নিয়েও পাঠকদের মধ্যে বিশেষ কৌতূহল ও আগ্রহ দেখা যাচ্ছে।

শাওয়ালের ছয় রোজায় সারা বছর রোজা

গুরুত্বপূর্ণ স্থানে নারীদের নামাজের ব্যবস্থা করা হোক

রমজানের কাজা রোজার বিধিবিধান

মিরাজের সঙ্গে ছবি, পোস্ট দিলেন জাকির নায়েক

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার ৯০ শতাংশ

শাওয়ালের ছয় রোজা একাধারে রাখা কি জরুরি

শাওয়ালের ছয়টি রোজা রাখার মধ্যে কত বড় ফজিলত

ঈদের দিনের সুন্নত আমল

জুমাতুল বিদা আজ

নতুন চাঁদ দেখলে মহানবী (সা.) যে দোয়া পড়তেন