হোম > ইসলাম ও জীবন

সৌদির সঙ্গে হজ চুক্তি, বাড়ল কোটা

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।

তিনি বলেন, মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও অন্য কোনো দেশ নির্ধারিত কোটা পূরণ করতে না পারলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

ধর্মমন্ত্রী হজ কোটা বৃদ্ধিসহ সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরো সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে কায়কোবাদ

জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে বিলিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন

আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার প্রভাব

স্বনির্ভর বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য: রফিকুল ইসলাম জামাল

সংবাদ প্রচারে ইসলামের নীতিমালা কী কী

ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা

স্ত্রীর আপন বোনকে বিয়ে করা কি বৈধ?

ইসলামি মূল্যবোধে জনবান্ধব পুলিশিং

ইসলামে শালীনতা ও গোপনীয়তার শিক্ষা

শ্রমিকের ন্যায্য মজুরি ও শরিয়তের নির্দেশনা