হোম > ইসলাম ও জীবন

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউেন্ডশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এর নেতৃত্বে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র‌্যালীটি শুরু হয়ে দক্ষিন গেটে গিয়ে শেষ হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, ১৪৪৬ হিজরি সনের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র‌্যালীর আয়োজন করা হয়েছে।

র‌্যালীতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মোঃ আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারি, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি