হোম > ধর্ম ও ইসলাম

জিলকদ মাসের মাহাত্ম্য ও ফজিলত

যায়েদ আব্দুল্লাহ

আরবি ক্যালেন্ডারের ১১তম মাস জিলকদ। আরবি উচ্চারণ ‘জুলকাআদাহ’। বাংলায় এর অর্থ-বসা বা বিশ্রাম করা। প্রাচীন আরবে এ মাসে যুদ্ধ-বিগ্রহ ও ব্যবসা থেকে প্রত্যাবর্তন করার প্রচলন ছিল। ঋতু পরিবর্তনে আরবদের জিলকদ মাসে কোনো কাজ না থাকায় ঘরে বসেই সময় কাটত। আর এ মাসে তারা যুদ্ধ-বিগ্রহ ও অপরাধমূলক কাজ থেকেও যথাসম্ভব বিরত থাকত। তাই এ মাসের নামকরণ জিলকদ করা হয়।

আরবি ১২ মাসের মধ্যে চারটি হারাম বা সম্মানিত মাস রয়েছে। এর মধ্যে জিলকদ অন্যতম (বাকি তিনটি হচ্ছে জিলহজ, মহররম ও রজব)। এছাড়া, হজের তিন মাসের দ্বিতীয়টি জিলকদ। অন্য মাসগুলোর তুলনায় হারাম মাসগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় বিধায় এতে করা নেককাজগুলোর প্রতিদান যেমন অধিক, খারাপ কাজের পরিণামও তেমনই ভয়াবহ।

জিলকদ মাসের আগের চার মাস মুমিন-মুসলমানরা রজব, শাবান, রমজান, শাওয়ালের রোজাসহ অন্যান্য ইবাদতে ব্যস্ত সময় পার করেন। জিলকদের পরের দুমাস-অর্থাৎ, জিলহজ ও মহররম মাসে যথাক্রমে ৯ ও ১০টি নফল রোজার পাশাপাশি হজ ও কোরবানির মতো ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে। সে তুলনায় জিলকদ মাসে তেমন ইবাদত না থাকায় এটাকে মুমিন বান্দাদের বিশ্রামের মাস হিসেবে গণ্য করা হয়।

মুসলিম ইতিহাসে এ মাসে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং তাৎপর্য বিদ্যমান। হুদায়বিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ানের মতো গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয় এ মাসে। ৮ জিলকদ হজ ফরজের হুকুম নাজিল হয়। এ তারিখেই পৃথিবীতে কাবার প্রথম ভিত্তি স্থাপিত হওয়ার বর্ণনাও রয়েছে। এছাড়া রাসুল (সা.)-এর জীবনে আদায় করা চারটি উমরাই আদায় করেছেন এ মাসে।

বাজারে প্রচলিত ভিত্তিহীন কিছু বইয়ে উল্লেখ থাকলেও পূর্বাপর মাসগুলোর মতো এ মাসে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। তবে হারাম মাস হিসেবে এ মাসে ইবাদতের ফজিলত অধিকতর। তাই সুন্নত ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বিদের রোজা রাখা, প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা পালন করা এবং জিলহজে যাদের ওপর হজ ফরজ, হজের প্রস্তুতি সম্পন্ন করাই এ মাসের বিশেষ করণীয়।

ঋণ দেওয়া-নেওয়ার আদব

হজের সফরে সেলফি নয়

ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মেলবন্ধন ‘হজ’

হজের সময় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

হজ ক্যাম্পে চালু হলো লাগেজ র‌্যাপিং সেবা

কাবা দেখে যে দোয়া পড়বেন

জেরুজালেম থেকে মক্কা, কিবলা পরিবর্তন কেন গুরুত্বপূর্ণ

ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের মোগল স্থাপত্যের চার মসজিদ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে

হজ পালনে আরো কড়াকড়ি আরোপ সৌদির