হোম > ইসলাম ও জীবন

পবিত্র আশুরা উপলক্ষ্যে বায়তুল মোকাররমে আলোচনা ও দোয়া রোববার

স্টাফ রিপোর্টার

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল রোববার সারাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা উদযাপিত হবে। পবিত্র আশুরা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ দিন দুপুর দেড়টায় (বাদ যোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গূরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুমদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দীন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

শনিবার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ প্রচারে ইসলামের নীতিমালা কী কী

ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা

স্ত্রীর আপন বোনকে বিয়ে করা কি বৈধ?

ইসলামি মূল্যবোধে জনবান্ধব পুলিশিং

ইসলামে শালীনতা ও গোপনীয়তার শিক্ষা

শ্রমিকের ন্যায্য মজুরি ও শরিয়তের নির্দেশনা

এএসপি হলেন পুলিশের ৬৭ পরিদর্শক

নারীদের কি শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেই হবে, ইসলাম কী বলে

‘ভুলে গেলে শুধু জিনিস খুঁজবেন না, একটু রবকেও স্মরণ করুন’

ভিডিও কলে শুধু কবুল বললেই কি বিয়ে বৈধ হয়