হোম > ইসলাম ও জীবন

মিরাজের সঙ্গে ছবি, পোস্ট দিলেন জাকির নায়েক

আমার দেশ অনলাইন

দুজনের মাথায়ই টুপি। হাস্যোজ্জ্বল মুখ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক।

মিরাজ ও জাকির নায়েকের এই ছবি কোথায় তোলা সেটা জানা যায়নি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেই ওমরাহ হজ পালনে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। হয়তো সেখানেই জাকির নায়েকের সঙ্গে দেখা হয় তার। তারপর এই ছবি।

যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলর অধিনায়ক মেহিদী হাসান মিরাজ।’ অবশ্য জাকির নায়েক শুরুতে মিরাজকে নাজমুল হোসেন শান্ত বলে অভিহিত করেছিলেন। ভুলটা হয়েছে হয়তো গুগল করার পর। দুজনই তো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। একজন ওয়ানডের, টেস্টে নাজমুল হোসেন শান্ত।

জাকির নায়েকের জন্ম ভারতে। তবে ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনলে মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় নেন। এখন পর্যন্ত সেখানেই রয়েছেন তিনি।

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

ইজতেমা মাঠে সাদপন্থীদের প্রবেশ নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি

নবীজির বাচনিক প্রজ্ঞা

‘বদনজর সত্য’ হাদিসের বৈজ্ঞানিক সত্যতা

হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময়

বিয়ে ও তালাকের সীমারেখা

শরীয়াহর দৃষ্টিতে সম্পত্তি হস্তান্তর বিলে যেসব সমস্যা

হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে

অ্যাপ দিয়ে ইসলাম চর্চায় আত্মিক চাহিদা কতটা মেটে

‘রাসুলের জীবনী শুধু পড়লে হবে না, তার আদর্শকে জীবনের অংশ করে তুলুন’