হোম > ধর্ম ও ইসলাম

অদৃশ্য শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

মাওলানা সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

রাজধানীর ধানমন্ডি তাক‌ওয়া মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইফুল ইসলাম বলেছেন, মানুষের শত্রু দুই ধরনের— দৃশ্যমান ও অদৃশ্য। দৃশ্যমান শত্রু থেকে বাঁচতে আমরা সচেষ্ট থাকি, কিন্তু অদৃশ্যমান শত্রুর বিরুদ্ধে আমাদের প্রস্তুতি খুবই সীমিত। অথচ এই অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির আইকনিক টাওয়ারে ‘সুকুনলাইফ ইসলামিক সেন্টার’-এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ মাহদি, ডা. শামসুল আরেফীন শক্তি, রাফিউজ্জামান এবং শায়খ আব্দুল্লাহ আল মাসউদসহ দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও বিশেষজ্ঞরা।

আধ্যাত্মিক ও মানসিক সুস্থতার সমন্বিত সেবা নিয়ে গড়ে ওঠা এই ইসলামিক কাউন্সেলিং প্ল্যাটফর্ম উদ্বোধনের প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলেছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী আয়োজনকরা হয় নানা কার্যক্রম। দর্শনার্থীদের জন্য ছিল ফ্রি কনসাল্টেন্সি, সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা এবং বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।

মাওলানা সাইফুল ইসলাম আরও বলেন, অন্তরের রোগ, মানসিক চাপ ও আত্মিক দুর্বলতা থেকে মুক্তির জন্য সঠিক দিকনির্দেশনা জরুরি। এই জায়গায় ‘সুকুনলাইফ’ মানুষের পাশে দাঁড়িয়ে একটি সময়োপযোগী ভূমিকা পালন করছে।

আলোচনার বিষয় ছিল, বর্তমান যুগে রুকইয়াহ, তারবিয়াহ ও তাজকিয়ার প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা। বক্তারা আধুনিক জীবনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সংকট মোকাবেলায় ইসলামি দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন।

সুকুনলাইফ ইসলামিক সেন্টারের সেবার মধ্যে রয়েছে শরিয়াহসম্মত ইসলামি কাউন্সেলিং, রুকইয়াহ (আধ্যাত্মিক চিকিৎসা), হিজামা (কাপিং থেরাপি) এবং পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার ইসলামিক দিকনির্দেশনা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের অন্যতম তাকি ইবনে ইসহাক জানান, মানুষের জীবনে প্রশান্তি, মানসিক স্থিরতা এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।

এলআর

হজ শুদ্ধি ও সমর্পণের সফর

ক্ষমতার দাপট দুদিনের বড়াই

ক্ষণজন্মা মহাপুরুষ : কায়েদ সাহেব (রহ.)

মে দিবস এবং ইসলামের শ্রমদর্শন

কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ বাংলাদেশি হজযাত্রী

হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আরব

কোরবানির পশু নির্বাচনে কী কী বিষয়ে খেয়াল রাখবেন?

সৌদি আরব পৌঁছেছে ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা

সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী