হোম > ইসলাম ও জীবন

বছরজুড়ে রাসূলুল্লাহ (সা:)-এর জীবন ও আদর্শ চর্চার আহ্বান জামায়াতের

স্টাফ রিপোর্টার

বছরজুড়ে রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন এবং চরিত্র নিয়ে ব্যাপকভাবে আলোচনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:)-কে আল্লাহ তাআলা গোটা মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। তিনি গোটা মানবজাতির জন্য রাহমাতুল্লিল আ’লামীন। তাঁর প্রদর্শিত আদর্শই বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ এবং মানবজাতির মুক্তি ও কল্যাণের নিশ্চয়তা।

গোলাম পরওয়ার আরও বলেন, মহান আল্লাহ নবী করিম (সা.)-এর উপর সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কুরআন নাজিল করেছেন। পবিত্র কুরআনের বাস্তব প্রতিফলনই রাসূলুল্লাহ (সা:)-এর জীবন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক।

তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়। রাসূলুল্লাহ (সা:)-কে খ-িতভাবে অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কারো জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না।

তাই সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন করা, যুক্তিনিষ্ঠ ও প্রজ্ঞাপূর্ণ ভাষায় মানুষের সামনে তা তুলে ধরা এবং বাস্তব জীবনে তা অনুসরণ করা প্রতিটি মুসলমানের অবশ্য দায়িত্ব। এ আলোচনা কোনো বিশেষ দিন বা মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে চালাতে হবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই রাসূলুল্লাহ (সা:)-এর জীবনাদর্শ অধ্যয়ন করি, তা নিয়ে আলোচনা করি এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই।

যেসব খেলাধুলায় উৎসাহ দেয় ইসলাম

অপচয়মুক্ত বাজেট ইসলামের শিক্ষা

মহররম মাসের তাৎপর্য

পর্দার বিধান পালনে সামাজিক প্রতিবন্ধকতা

মুহাররম মাসের আমলগুলো জেনে নেই

পবিত্র আশুরার তারিখ ঘোষণা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭৪২২ জন

আল্লাহর জমিনে নিকৃষ্টতম কাজ হিল্লা বিয়ে: শায়খ আহমাদুল্লাহ

হজ শেষে দেশে ফিরলেন ৫২৪৯১ হাজি, মোট মৃত্যু ৪৯

ইসলাম শিশুশ্রম সমর্থন করে না