হোম > ইসলাম ও জীবন

জুমাতুল বিদা আজ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা। মর্যাদাপূর্ণ এ দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত।

দিনটি রমজান মাসের শেষ দিন ও জুমাবার হওয়ায় মুসলমানদের কাছে এর আলাদা একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন। এছাড়া, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

রমজানের শেষ শুক্রবারটিকে ‘আল কুদস’ দিবস হিসেবেও পালন করা হয়। দেশে দেশে মুসলমানরা এদিন জুমার পর র‌্যালি বের করে থাকেন। ইফতারের আগে বিশেষ আলোচনা ও মোনাজাতও করা হয়।

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য অনেক। রমজান সীমাহীন ফজিলতের মাস। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি