হোম > ইসলাম ও জীবন

মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই

সিডনিতে শায়খ আহমাদুল্লাহ

আতিকুর রহমান নগরী

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ বলেছেন, পরিবার হলো মানবসভ্যতার মূল ভিত্তি। মানুষের মানসিক প্রশান্তির মূলসূত্র। মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবারব্যবস্থা মজবুত করার বিকল্প নেই।

শনিবার অস্ট্রেলিয়ার সিডনির ডায়মন্ড ভেন্যুস গ্রুপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে এই আধুনিক সমাজের চতুর্দিকে কান পাতলেই শোনা যায় পরিবার ভাঙার আওয়াজ, যা সুস্থ সমাজের জন্য অশনিসংকেত।

পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং ধর্মীয় অনুশাসনের শিথিলতা আমাদের পরিবার ব্যবস্থাকে দিন দিন সংকটাপন্ন করে তুলছে।

ওইদিন দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী ‘পরিবার ব্যবস্থাপনার সংকট ও দাম্পত্য সম্পর্কের গুরুত্ব’ শীর্ষক আলোচনা করেন তিনি। তিনি কোরআন-হাদিসের আলোকে পরিবার ব্যবস্থাপনার সংকট ও দাম্পত্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে সিডনিপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফজর গ্রুপ।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সর্বোচ্চ স‍্যাক্রিফাইস করে হলেও দাম্পত্য সম্পর্কগুলো টিকিয়ে রাখতে হবে। পরিবারে দ্বিন চর্চা এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক কালচার থেকে আত্মরক্ষা ছাড়া যা অসম্ভব প্রায়। পরিবার বাঁচাতে প্রয়োজন নানামুখী ত‍্যাগ, সবর ও শোকরের চর্চা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সিডনির সেন্ট মেরিস মসজিদের ইমাম শায়খ আবু হুরাইরা, উপস্থাপনা করেন মুনির রহমান। এই অনুষ্ঠানে প্রায় ৯ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

পবিত্র আশুরার তারিখ ঘোষণা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭৪২২ জন

আল্লাহর জমিনে নিকৃষ্টতম কাজ হিল্লা বিয়ে: শায়খ আহমাদুল্লাহ

হজ শেষে দেশে ফিরলেন ৫২৪৯১ হাজি, মোট মৃত্যু ৪৯

ইসলাম শিশুশ্রম সমর্থন করে না

সন্তানদের দানেও ইনসাফ জরুরি!

'হালালা'র নামে চুক্তিভিত্তিক বিয়ে শরিয়াহবিরোধী

রাসুলুল্লাহর (সা.) অর্থনৈতিক জীবন

আল্লাহর নিয়ামত প্রকাশেও রয়েছে ইবাদত

মসজিদে নববীর পরিচ্ছন্নতায় কার্পেট ধোয়া হয় যেভাবে