হোম > ইসলাম ও জীবন

হজে গিয়ে ২৬ দিনে ১০ বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন, রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান, কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড় সদরের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির, জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন, নীলফামারী সদরের বয়েজ উদ্দিন, চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান, গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন ও চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মরদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। এ বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

প্রসঙ্গত, এ বছর ২৯ এপ্রিল দিবাগত রাত ২টা ১৫ মিনিটে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে
হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি