হোম > ইসলাম ও জীবন

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ গাজায় নিহত, আহত ও বন্দিদের পরিবারের ১ হাজার ফিলিস্তিনি হজযাত্রীকে তার ব্যক্তিগত খরচে এ বছর হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যেসব ফিলিস্তিনির স্বজনরা কারাবন্দি হয়েছে কিংবা ইসরাইলি হামলায় আহত হয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে এই ফ্রি হজের আমন্ত্রণ।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৪ বা ৫ জুন এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নেওয়া হয়েছে।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৫৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি