হোম > ইসলাম ও জীবন

আজ চাঁদ দেখা গেলে রোজা শুরু

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার রোজা রেখেছেন দেশটির মুসলিমরা। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুসলিমরা গতরাতে সেহরি খেয়ে আজ রোজা রেখেছেন।

গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এই খবর প্রকাশ করে।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্ত হয়। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানায়, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছে যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায়।

কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। পরে বুধবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু হওয়ার খবর জানানো হয়।

সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান

আবেগের পরিণতি অশুভ না হোক

পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয়

একনজরে ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে মুসলিম মনীষীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)

ইসলামে কথার সংযম