হোম > ইসলাম ও জীবন

সত্যের আলো জ্বালিয়েছেন মহানবী

প্রকৌশলী মো. ইকরামুল হক খান

আতিকুর রহমান নগরী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান বলেছেন, সকল আঁধার দূর করে সত্যের আলো জ্বালিয়েছেন। তিনি (বিশ্বনবী) বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন। ধর্মীয় ও পার্থিব জীবনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) -এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।

শুক্রবার পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, মহান আল্লাহ সমগ্র বিশ্বজগতের রহমত ও শান্তির দূত হিসেবে হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে এ জগতে প্রেরণ করেন। তিনি ছিলেন তাওহীদের প্রচারক, রিসালাতের ধারক ও বাহক এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে নবী! আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, আল্লাহর নির্দেশ সাপেক্ষে তার দিকে আহ্বানকারীরূপে এবং উজ্জ্বল প্রদীপরূপে।

মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-এর দিবসে মহান আল্লাহর কাছে ইকরামুল খান এ প্রার্থনা জানান।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণীতে বলেন, আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতমুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষা অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান বলেন, পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে তিনি মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এই পবিত্র দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন।

যেসব খেলাধুলায় উৎসাহ দেয় ইসলাম

অপচয়মুক্ত বাজেট ইসলামের শিক্ষা

মহররম মাসের তাৎপর্য

পর্দার বিধান পালনে সামাজিক প্রতিবন্ধকতা

মুহাররম মাসের আমলগুলো জেনে নেই

পবিত্র আশুরার তারিখ ঘোষণা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭৪২২ জন

আল্লাহর জমিনে নিকৃষ্টতম কাজ হিল্লা বিয়ে: শায়খ আহমাদুল্লাহ

হজ শেষে দেশে ফিরলেন ৫২৪৯১ হাজি, মোট মৃত্যু ৪৯

ইসলাম শিশুশ্রম সমর্থন করে না