হোম > ধর্ম ও ইসলাম

সৌদি আরব পৌঁছেছেন ৫৬৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী

আমার দেশ অনলাইন

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী। অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭২টি, সৌদি এয়ারলাইনসের ৫২টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা গেছেন।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

জিলহজের প্রথম দশকের মর্যাদা ও আমল

জান্নাতি ঝরনা জমজমের সূচনা

হজ যেভাবে আমূল বদলে দেয়

কোরবানি ঈদের প্রস্তুতি

নফল তাওয়াফের নিয়ম ও ফজিলত

হজ পালনে যেসব কাজ বাদ পড়লে ‘দম’ ওয়াজিব

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞানবিরোধী

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

একাধিক বিয়ে : প্রয়োজন ও বাস্তবতা