হোম > ইসলাম ও জীবন

হজ ও ওমরাহ যাত্রীদের অবিলম্বে টিকেটের দাম কমানোর দাবি

বাংলাদেশ হজ-ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার

হজ ও ওমরাহ যাত্রীদের টিকেটের দাম কমিয়ে ভাড়া সমন্বয় করার জন্য দাবি জানিয়েছে বাংলাদেশ হজ-ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন। তারা একই সঙ্গে টিকেট কারসাজির সঙ্গে জড়িত সিন্ডিকেটদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হজ ওমরাহ যাত্রীদের বিমান টিকেট সিন্ডিকেট ও মানোন্নয়ন নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন হেফাজত ইসলামের আমির মাওলানা আহমদ আলী কাসেমী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা খন্দকার মাহবুবুর হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী বলেন, আগে ৫০/৬০ হাজার টাকা বিমানের ভাড়া ছিল এখন তা বেড়ে হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। হাজীরা অল্লাহর মেহমান কিন্তু তাদের সাথে অবিচার করা হচ্ছে। আমরা চাই প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হউক।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি